শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:১৯ পিএম, ২০২৬-০৪-০২
চন্দনাইশে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১ এপ্রিল বাদে আছর বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা,ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার যৌথ উদ্যোগে গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে এই মানববন্ধন কর্মসূচী সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী আমিন উল্লাহ র সঞ্চালনায় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সোলাইমান ফারুকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি জননেতা ফেরদৌসুল আলম খান আল কাদেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদী, অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ,পৌরসভা যুবনেতা মুহাম্মদ এহসানুল হক,পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আবু তালেব,সাধারণ সম্পাদক জননেতা মাজহার হেলাল,উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোরশেদুল আলম টিপু, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা মিজানুর রহমান,উপজেলা ছাত্রসেনা নেতা এনামুল হক মহিউদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে জননেতা এম এ মতিন,জননেতা জসিম উদ্দিন, মাওলানা রেজাউল করিম,জননেতা জাহেদুল আলম,মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আবদুল খালেক, জননেতা আবদুল আজিজ মাওলানা মোরশেদ এম এ মুবিন যুবনেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ঘোষিত ছয়দফা যথাক্রমে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক লেখা সংশোধন, সকল মব সন্ত্রাসের বিচার,চাকরিচ্যুত ব্যাংকারদের পূনর্বহাল, জোরপূর্বক কেড়ে নেওয়া আলেম ওলামা ও ইমাম খতিবদের চাকুরীতে পূনর্বহাল,সাম্রাজ্যবাদীদের সাথে কৃত গোলামী চুক্তি বাতিলের জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited